সোমবারের পরিবর্তে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
সরকার পতনের এক দফা দাবিতে আগামী ১৮ ডিসেম্বরের (সোমবার) পরিবর্তে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এই কর্মসূচি পরিবর্তন করা হয়। আজ রবিবার দুপুরে জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি পরিবর্তনের কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। সবশেষ ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়।
এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি।
জনতার আওয়াজ/আ আ