সোমবার আ'লীগ আমলে গণমাধ্যমের সংকট তুলে ধরবে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার আ’লীগ আমলে গণমাধ্যমের সংকট তুলে ধরবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ১৩, ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের নানা সংকট নিয়ে সেমিনার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় ‘বাংলাদেশের সংবাদমাধ্যম: দুঃশাসনের দেড় দশক’ শীর্ষক এ সেমিনার হবে। অনুষ্ঠানে গণমাধ্যমের সংকট নিয়ে এক বইও প্রকাশ করা হবে।

সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পেশাজীবী সংগঠন, সিনিয়র ও নির্যাতিত সাংবাদিক-সম্পাদকরা বক্তব্য দেবেন। সেমিনারে বর্তমান আমলে নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশ আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা দেশবাসীকে জানানো দরকার। সেমিনারে গণমাধ্যমের অবস্থান তুলে ধরা হবে। বর্তমান সরকারের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার ধারাবাহিকতায় আগামীতে রোহিঙ্গা শরণার্থী এবং বিচার বিভাগ নিয়ে একটি সেমিনার ও বই প্রকাশ করা হবে বলে জানান তিনি।

সম্প্রতি বিএনপি সভা-সেমিনারের মাধ্যমে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম, দুর্নীতি এবং ব্যর্থতার চিত্র তুলে ধরে। সেমিনার করেছে শিক্ষা খাতের নানা অসংগতি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতা নিয়ে।

বিএনপির নেতারা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কৃষি, ক্রীড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ছাড়াও ক্ষমতাসীনদের দুর্নীতির ফিরিস্তি জনগণকে জানাতে তাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ করছেন। এ জন্য দেশি-বিদেশি গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। সরকারের মেগা প্রকল্পে দুর্নীতি, বিদেশে কার কী সম্পদ, কোন দেশের সঙ্গে কী চুক্তি করা হয়েছে, তা বিশ্লেষণ করা হচ্ছে। গত ১৪ বছরের গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক অবস্থা তুলে ধরা হবে। এসব নিয়ে ডকুমেন্টারি করা হচ্ছে। পরে এসব ভার্চুয়াল সম্প্রচার ছাড়াও সভা-সমাবেশ, সেমিনারে এবং লিফলেট আকারে বিলি করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ