সোমবার ঢাকায় সমাবেশ করবে ১৪ দল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার ঢাকায় সমাবেশ করবে ১৪ দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৪, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল আগামী ৭ আগস্ট (সোমবার) ঢাকায় সমাবেশ করবে। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ‌অ্যাভিনউর আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ