সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোমবার সকালে সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার সকালে তার দেশ ছাড়ার কথা। এসময় তার সঙ্গে যাচ্ছেন ডা. সাজ্জাদ হোসেন।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হন বেশ কয়েকজন। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ