সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: উপদেষ্টা ফারুকী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: উপদেষ্টা ফারুকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

২০২৫ সালের অমর একুশে বইমেলা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হবে। বইমেলা আয়োজনে কোন সমস্যা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুকী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অনেক কাজ করার সুযোগ রয়েছে। আইনের মধ্য থেকেই সব স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখা হবে।

তিনি বলেন, মঙ্গলবার অনেকগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার আগে থেকে আমরা এটা নিয়ে কাজ করছিলাম। গণপূর্ত উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে। আমাদের সচিব সাহেব গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সাথে কথা বলেছেন। এটার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জড়িত রয়েছে, সেই মন্ত্রণালয় সচিবের সঙ্গেও কথা বলেছেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি। আশা করা যায় বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে। কোন ঝামেলা হবে না। এরই মধ্যে তিন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। তিন মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ