সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১০, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে আ.লীগের সমাবেশ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মাধ্যমে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র লক্ষ্য করা যায়।

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, প্রস্তুতির শেষ পর্যায়ের টুকটাক কাজ করছেন দায়িত্বরত কর্মীরা। মাইক চেকিং, ব্যানার ঠিক করা, চেয়ার গোছানোসহ অন্যান্য কাজে তারা ব্যস্ত রয়েছেন। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে মূল সমাবেশস্থলে এখন কাউকেই ঢুকতে দিচ্ছেন না আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত কর্মকর্তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ