সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজা হয়। এর আগে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আনা হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা ৫ মিনিটে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনা হয়। শহীদ মিনারে সর্বস্তরের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। সকাল ১০টা ২০ মিনিট থেকে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

বৃহস্পতিবার সকালে প্রথমে রাজধানীর ধানমন্ডির বাসায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা হয়। দ্বিতীয় জানাজা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল ৪টায় গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল প্রাঙ্গণে চতুর্থ জানাজা হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। জুমার নামাজ শেষে সেখানে জানাজা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ