সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে বিএনপির জনসমাবেশ, চলছে মঞ্চ প্রস্তুতির কাজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বিএনপরি অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে আজ সোমবার বিএনপির জনসমাবেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেলে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। জনসমাবেশ কেন্দ্র করে সকাল থেকে চলছে মঞ্চ প্রস্তুতের কাজ। ৪টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও তানভীর আহমেদ রবিন।
গত ২৯ জুলাই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা ছাড়াও দেশের সকল জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, লেবার পার্টি, এনডিএম একই কর্মসূচি পালন করছে।
জনতার আওয়াজ/আ আ