সোহেলের মুক্তির দাবিতে রিজভী’র নেতৃত্বে মিছিল: পুলিশের বাধা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সোহেলের মুক্তির দাবিতে রিজভী’র নেতৃত্বে মিছিল: পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দীদের মুক্তির দাবীতে রাজধানীতে মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী’র নেতৃত্বে আজ ১১:২০মি. নয়াপল্টন থেকে মিছিল শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ মিছিলটি আটকে দেয়।

এসময় রুহুল কবির রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দীদের মুক্তির দাবি করছি।

মিছিলে আরও অংশ নেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাউসার, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জসিম সিকদার রানা, সাবেক ছাত্রদল নেতা তারিকুজ জামান, ছাত্রদল নেতা ডাঃ আউয়াল, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদ, ছাত্রদল নেতা হান্নান মজুমদার, ইমাম হোসেনসহ কয়েক’শ নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ