সৌদির সঙ্গে মিলিয়ে বরগুনার ১১ গ্রামে ঈদ উদযাপন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৌদির সঙ্গে মিলিয়ে বরগুনার ১১ গ্রামে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ

 

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এবছরও বরগুনার আমতলী, তালতলি, বেতাগী ও পাথরঘাটার ১১টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারী দুই শতাধিক পরিবার আজ ঈদুল ফিতর উদযাপন করছে।

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, চাওড়া ইউনিয়নের সলিমাবাদ, আউয়াল নগর, হলদিয়া, তালতলির কড়ইবাড়িয়া ইউনিয়নের আলিরবন্দর, সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট, বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের লক্ষীপুরা, কাজীরাবাদ ইউনিয়নের বকুলতলী, বুড়ামজুমদার ইউনিয়নের কাজীরহাট এবং পাথরঘাটা উপজেলার পাথরঘাটা ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামসহ জেলায় দুই শতাধিক পরিবার ঈদ উদযাপন করছে।আজ সকাল সাড়ে ৭ আমতলীর গোজখালী দরবার শরীফ, বেতাগীর বকুলতলী এবং পাথরঘাটার চরলাঠিমারা চৌধুরী বাড়ী জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ