সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৯, ২০২৩ ৯:০১ পূর্বাহ্ণ

 

সৌদি আরবের আকাশে রবিবার (১৮ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)।

খালিদ টাইমস ও গলফ নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়,  রবিবার (১৮ জুন) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদির চাঁদ দেখা কমিটি। এবারের হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন (মঙ্গলবার)। দুল আজহা উদযাপিত হবে ২৮ জুন (বুধবার)।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ