স্কলাসটিকার মঞ্চে ‘গুপী গাইন বাঘা বাইন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্কলাসটিকা মিরপুর শাখায় দুইদিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান আজ শুক্রবার শেষ হয়েছে। এ বছর স্কুলের নাটক, সংগীত ও নৃত্যকলা ক্লাবের শিক্ষার্থীরা এসটিএম মিলনায়তনে শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘গুপী গাইন বাঘা বাইন’ নাটকটি মঞ্চায়ণ করে।
প্রথম দিনের নাট্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম এবং দ্বিতীয় দিন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়াম্যান অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্কলাসটিকার মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার।
‘গুপী গাইন বাঘা বাইন’ নাটকটির নির্দেশনায় ছিলেন সানি ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বর্ণিল মূর্ছনা, অনন্যা অদ্রি যারা, তাজিম তাজওয়ার, বিন ইয়ামিন খান রিদম, আফসারা তাসনিম জারা প্রমুখ।
নাটকটির সংগীত পরিচালনা করেন সৈয়দ মেহরাজ কবির এবং নৃত্য পরিচালনায় ছিলেন শাম্মী ইয়াসমিন ঝিনুক ও তানজিলা মেঘলা।
বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক চমৎকার নাট্যানুষ্ঠান উপভোগ করে।
জনতার আওয়াজ/আ আ