স্ত্রীসহ হাছান মাহমুদের বিরুদ্ধে দুদকের ২ মামলা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্ত্রীসহ হাছান মাহমুদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৬ এপ্রিল) বিকালে এক ব্রিফিংয়ে এ খবর জানান দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদক চেয়ারম্যান জানান, চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১১ লাখ ৫৫ হাজার ৩১৮ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়াও নিজের, যৌথ ও প্রতিষ্ঠানের নামে থাকা ৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৯ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫৬৭ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, হাছান মাহমুদের স্ত্রী নূরান ফাতেমা স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়াও তার নিজের নামে, যৌথ ও প্রতিষ্ঠানের নামে ৫৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬৮৩ কোটি ১৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে নূরান ফাতেমা ও মোহাম্মদ হাছান মাহমুদের নামে আলাদা আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ