স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ১৬, ২০২৩ ৪:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৭ মে কুমিল্লা, যশোর, বরিশাল ও চট্টগ্রাম বোর্ডে পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ মে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন এই বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১৩ ও ১৪ মে সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ