স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করিনি : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৮, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করিনি : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য ১৬ বছর ধরে আন্দোলন করিনি। বিগত ১৬ বছর ধরে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে। দশ মাস পর এরকম অস্পষ্টতা থাকবে কেন। অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেন নাই।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ শীর্ষক নিজের লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন ঘেরাও করছেন, নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে। আমরা বলেছি হাসিনার জামানার আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে সে আইনের পরিবর্তন দরকার। আমরা ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন! কারণ নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়কে সম্মান দিয়েছিল বলেই। এখন ইশরাক যেন শপথ গ্রহণ করতে না পারে পক্ষপাতদুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, গত ছয় মাস ধরে নির্বাচন কমিশনকে কোনো কিছু বললেন না। তার মানে সরকার ও সরকারের সমর্থক এবং আপনাদের চারপাশে যারা আছেন, আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঠিক রাস্তায় আছেন। নির্বাচন কমিশন আইনগত দিক দিয়ে তার অবস্থানে থাকলে নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হবে।

তিনি বলেন, ইতোমধ্যে দেখছি একটা মব সন্ত্রাস করে, ভায়োলেন্স করে গোটা জায়গাটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে। আগে সামাজিক নৈরাজ্যের জায়গায় এখন রাজনৈতিক নৈরাজ্যের মদদ যোগানো হচ্ছে। এই নৈরাজ্য যদি সরকার চলতে দেন, কোথায় তারা শেষ করবেন আমি জানি না। আমি দশ মাস পর বলতে পারছি না বিচার কখন দৃশ্যমান হবে, সংস্কার কবে হবে সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না, রাজনৈতিক দলও বলতে পারছে না।

তিনি বলেন, অভ্যুত্থানের অর্জনকে এখনো ধরে রাখার সুযোগ আছে। আমি এখনো আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ