স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে সরকার: সারজিস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে সরকার: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৫, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে সরকার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ মে) বিকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে— এই বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও একই কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, তারা নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নিতে চায়।”

তিনি বলেন, “বর্তমানে উপজেলা পর্যায়ে কোনও নির্বাচিত চেয়ারম্যান নেই। তারা আবার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা শুনছি তারা জেলা পরিষদ বিলুপ্ত করার চিন্তা করছে। জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে।”

তিনি আরও বলেন, “তারা ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি করপোরেশন প্রশাসনে পরাজিত ও অযোগ্য নেতাকর্মীদের বসিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানকে তারা লুটপাট ও চাঁদাবাজির খাতে পরিণত করার চেষ্টা করছে।”

এনসিপির এই নেতা বলেন, “জাতীয় নির্বাচনের আগে তারা বলেছিল দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন তারা সরকার গঠন করেছে— তাহলে কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।”

এই বছরের মধ্যে দ্রুত সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যথায় তারা বিরোধীদলকে রাজপথে নামতে বাধ্য করবে। আর আমরা যখন রাজপথে নামি, তখন বলা হয় আমরা সরকারকে অস্থিতিশীল করতে চাই। আমরা বলতে চাই— আমাদের যেন রাজপথে নামতে না হয়, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।”

স্থানীয় নির্বাচন নিয়ে কোনও ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি বলেন, “এই বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনের আয়োজন দেখতে চাই। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ