স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে বিএনপির নীতি নির্ধারকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা, কাফন ও দাফনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্নের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ বৈঠকে বসেছে দলটির নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৮ মিনিটে বিশেষ বৈঠক শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলমান রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এ সময় আরও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ডা. আব্দুল মঈন খান, জনাব নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ এলাকা থেকে বৈঠকে যোগ দিতে আসছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
বৈঠক শেষে সাংবাদিকদের যাবতীয় কার্যক্রম সম্পর্কে ব্রিফ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনতার আওয়াজ/আ আ