‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

‘স্পিরিটে’ দীপিকাকে সরিয়ে দিমরি, নেপথ্যে কী
 

ভারতীয় সিনেমা ‘স্পিরিটে’ দেখা যাবে তৃপ্তি দিমরিকে। বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়া চরিত্রে অভিনয় করবেন তিনি। ভাঙ্গার সঙ্গে দিমরির এটি দ্বিতীয় প্রজেক্ট, এর আগে এই পরিচালকের সঙ্গে ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুসারে, দীপিকা স্পিরিটে অভিনয় করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এবং সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না।

কিন্তু দীপিকার অন্য দাবিগুলো মানতে পারেননি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন তিনি আট ঘণ্টা কাজ করবেন, সেইসঙ্গে তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথাও জানিয়েছেন তিনি। এসব দাবির কারণেই নাকি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর পরেই দিমরির এই সিনেমায় যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টি-সিরিজ। ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়, “পর্দার নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিটে তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত।”

ভাঙ্গা সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমার সিনেমার নারী চরিত্র এখন নিশ্চিত।” তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।”

বর্তমানে দিমরির হাতে রয়েছে ‘ধাড়ক ২’ ও পরিচালক বিশাল ভরদ্বাজের আরেকটি সিনেমা।

তবে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ায় ক্ষেপেছেন তার ভক্তরা। তাদের ভাষ্য, দীপিকার প্রতি’ অন্যায় করা হয়েছে’।

দীপিকার ঘনিষ্ঠ একজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, অভিনেত্রী কিছুদিন আগেই মা হয়েছে। তার দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই বলেও মনে করা হচ্ছে।

অন্যদিকে দীপিকা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘কিং’ সিনেমায়। সেখানে তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ