স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্ষমতার সংঘাতে দেশকে আর পিছিয়ে পড়তে দেওয়া যাবে না। দেশের মানুষ মারামারি-হানাহানি নয়, শান্তি ও স্থিতিশীলতা চায়। নতুন প্রজন্মও একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর সূত্রাপুরের কলতা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে ইশরাক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তবে প্রত্যাশিত উন্নতি এখনও নিশ্চিত নয়।’

ইশরাক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান খালেদা জিয়ার পাশে আছেন এবং সম্ভবত তিনি খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কারাবরণ এবং উচ্ছেদের মধ্যেও জাতীয় স্বার্থে তিনি কখনো আপোষ করেননি।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে ইশরাক বলেন, ‘আমরা চাই নির্বাচন সুষ্ঠু, সঠিক ও স্বচ্ছভাবে সম্পন্ন হোক। ক্ষমতার লড়াইয়ের কারণে দেশ বারবার পিছিয়ে যাক— এটি আমরা কেউই চাই না। মারামারি, হানাহানি, কাটাকাটি— নতুন প্রজন্ম এসব দেখতে চায় না, আমরা সবাই শান্তি চাই।’

তিনি আরও বলেন, ঢাকা-৬ এলাকার মানুষ তার পরিবারের সঙ্গে আত্মিকভাবে যুক্ত, এবং তিনি আগামী দিনে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জনগণের সমর্থন কামনা করেন।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি সবার প্রতি দোয়া করার অনুরোধ জানান। তিনি বলেন, ‘মুসলমান, হিন্দু, খ্রিস্টান— দল-মত নির্বিশেষে সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ