স্বস্তির খবর পেলেন জ্যাকুলিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় দিল্লি আদালতে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। বুধবার (১৬ আগস্ট) দিল্লির আদালতের তরফে জানানো হয়েছে, এবার থেকে জ্যাকুলিনকে দেশ ছাড়তে হলে আদালতের তরফ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। আপাতত তাঁর ঠিকানা জেল। কিন্তু ওই যে বলে ভালবাসা মানে না কোনও সীমানা। সুকেশের মনও তাই পড়ে রয়েছে জ্যাকলিনের কাছে। চিঠি দিয়ে ফের সে কথাই বুঝিয়ে দিলেন। সম্প্রতি বি-টাউনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন জ্যাকুলিন। চিঠিতে ‘গার্লফ্রেন্ডে’র পারফরম্যান্সের প্রশংসা করেন সুকেশ।
‘ঠগবাজ’ লিখেছেন, “মাই লাভ, মাই বেবি জ্যাকুলিন, মাই বম্মা। ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখলাম। তোমার পারফরম্যান্সই সেরা ছিল। গোটা শোয়ে তোমার নাচটাই সবচেয়ে ভাল লেগেছে। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। তুমি একজন সুপারস্টার। আমার বেবি গার্ল।” এরপরই যোগ করেন, “আমার জীবনে তোমার থাকাটাই আমার কাছে বড় পাওনা। তুমি জানো না কতটা পাগলের মতো আমি তোমায় ভালবাসি। তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দেব। তোমার নিশ্চিতভাবেই ভীষণ ভাল লাগবে। আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই তোমার মুখে সবসময় হাসি লেগে থাকুক। সত্যিটা সামনে আসার সময় এসে গিয়েছে। চিন্তা কোরো না।”
এর আগে ভ্যালেন্টাইনস ডে ও নিজের জন্মদিনে সুকেশ জ্যাকুলিনকে চিঠি লিখেছিলেন। দুই চিঠিতেই অভিনেত্রীর প্রতি নিজের ভালবাসা উজার করে দিয়েছিলেন তিনি। আবার ইস্টার সানডেতে চিঠি লিখে জানিয়েছিলেন “আমার মিষ্টি খরগোশ তোমায় খুব ভালবাসি। তুমি শুধুই আমার।” এবার জ্যাকুলিনের জন্মদিনের জন্য যে তিনি সারপ্রাইজ প্ল্যান করেছেন, সেটাই জানালেন চিঠিতে।
জনতার আওয়াজ/আ আ