স্বাচিপ সম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে হাজারো চিকিৎসক নেতাকর্মী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাচিপ সম্মেলন : সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে হাজারো চিকিৎসক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ২৫, ২০২২ ২:১৫ অপরাহ্ণ

 

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সংগঠনটির হাজারো চিকিৎসক নেতাকর্মী। উদ্যানের প্রবেশপথগুলোতে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সরেজমিনে শুক্রবার (২৫ নভেম্বর) সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দির গেইট, টিএসসি, দোয়েল চত্বর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে

স্বাচিপের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর আড়াইটায় সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল থেকে সম্মেলনে যোগ দিতে আসা সদস্যদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। তাদের গায়ে বিভিন্ন রংয়ের পোশাক, অনেকে খণ্ড খণ্ড মিছিল আর ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলনস্থলে আসছেন।

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনস্থলে প্রবেশের জন্য একাধিক গেট রাখা হয়েছে। উদ্যানের প্রবেশপথগুলোতে লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে নেতাকর্মীদের। পুলিশ যথাসম্ভব তল্লাশি করে সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে।

স্বাচিপ নেতারা জানিয়েছেন, আজকের সম্মেলনে হাজার হাজার চিকিৎসক সদস্যের মিলন মেলা হবে বলে তারা আশা করেছেন। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসক এবারের সম্মেলনে উপস্থিত হতে পারে।

সাত বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরুর সার্বিক কার্যক্রম আজ সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এদিকে স্বাচিপের সম্মেলনে সভাপতি ও মহাসচিব পদে কোন দুজন আসছেন তা নিয়ে চিকিৎসকদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ বলছেন পুরোনো, অভিজ্ঞ ও দলের প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ এমন প্রবীণ চিকিৎসক নেতাদের মধ্যে থেকেই সভাপতি ও মহাসচিব নির্বাচিত হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ