স্বাধীনতাকে অবশ্যই লালন, রক্ষা, উদযাপন করা উচিত: ঢাকায় মার্কিন দূতাবাস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতাকে অবশ্যই লালন, রক্ষা, উদযাপন করা উচিত: ঢাকায় মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
স্বাধীনতাকে গৃহীত মনে করা উচিত নয়। বরং, এটিকে অবশ্যই লালন, রক্ষা এবং উদ্‌যাপন করা উচিত। এমন মন্তব্য করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে রবিবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) মার্কিন দূতাবাস বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলায় লিখেছেঃ

“বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতাকে গৃহীত মনে করা উচিত নয়। এটি অবশ্যই লালন, রক্ষা এবং উদ্‌যাপন করা উচিত। এই বিজয়ের চেতনা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে অনুপ্রাণিত ও পথনির্দেশ করে চলুক। শুভ বিজয় দিবস!”

ওই লেখার সাথে সংযুক্ত ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে দেখা গেছে। অদূরে দাঁড়িয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ