স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৫, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি ২৫ মার্চ নির্ধারিত ছিল। মঙ্গলবার তা পরিবর্তন করে ২৭ মার্চ করা হয়েছে। ওইদিন আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ আলোচনা সভাটি হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

রিজভী জানান, এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত পরশু নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণাকালে রিজভী জানিয়েছিলেন আলোচনা সভাটি হবে ২৫ মার্চ বেলা আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। এখানে দলের জাতীয় নেতৃবৃন্দ ও দেশবরণ্যে বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ