স্বাধীনতা কনসার্টের ভেন্যু পরিদর্শনে বিএনপি নেতারা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা কনসার্টের ভেন্যু পরিদর্শনে বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষে ভেন্যু পরিদর্শন করেছেন বিএনপির নেতারা।

শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেন সংশ্লিষ্ট নেতারা।

‘স্বাধীনতা কনসার্টের’ ঢাকা টিমের সদস্যরা ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ভেন্যু পরিদর্শনে যান।

এসময় উপস্থিত ছিলেন ‘স্বাধীনতা কনসার্টের’ ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও সাজু মুনতাসির প্রমুখ।

উল্লেখ্য, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের’ উদ্যোগে রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে আগামী ১১ এপ্রিল এই ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ