স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪ ২:৪৮ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, যে উদ্দেশ্য ও আদর্শ নিয়ে এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তা রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন।

ড. মঈন খান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। যার কথা সারা বিশ্বে প্রচার হয়েছিল। ইতিহাসের যা সত্য, তা ইতিহাস নির্ধারণ করে। স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন জিয়াউর রহমান, কলকাতায় পালিয়ে যায়নি। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে। ক্ষমতা আঁকড়ে ধরতে সরকার এক লাখ বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আজম খান, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকট রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, মাসুদ আহমেদ তালুকদার, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, সাধরাণ সম্পাদক নিপুণ রায় চৌধুরি, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তারা শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করনে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ৭১’এর বীর শহীদদের রুহের মাখফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ