স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লোরিডা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্লোরিডা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্লোরিডা বিএনপির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খানের সঞ্চালনায় গতকাল বুধবার স্থানীয় সময়ে এ আলোচনা ও দোয়া মাহফিল হয়।

close
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মার্চ মানেই আমি মেজর জিয়া বলছি। একটি কণ্ঠের আহ্বানে ৯ মাসের স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণা। ইতিহাসকে বিকৃতি করে সত্যকে ধামাচাপা দেওয়া যায় না।’

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি দিনাজ খান এবং প্রধান বক্তা সাবেক সভাপতি আবদুল রশীদ খান হারুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্লোরিডা স্টেট বিএনপির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি রফিকুল হক, সিনিয়র সহসাধারণ সম্পাদক শহিদ খান ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মো. মহসিন।

কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওবায়দুর শরিফ, আবদুর রহমান, মাজহারুল ইসলাম, শামীম রাশিদ, মো. মোশরেফ হোছেন, মো. আলমগীর, মো. বাবর, মো. আকবর, লিটন কাজল, মো. খোরশেদ আলম, আবুল হোসেন, সাঈদ খালেদ, মিলন কাদের, ফখরুল ইসলাম সবুজ, সৈয়দ হারুন আবির, ডা. সাইফুল রহমান, মো. ইয়াকুবসহ আরও অনেকে।

শুরুতে কোরআন তিলাওয়াত করেন ফ্লোরিডা বিএনপির সদস্য মো. আলী এবং দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও স্বদেশ ফিরে আসা এবং পবিত্র এই মাসে দেশে-বিদেশে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা বিএনপির সিনিয়র সদস্য জালাল আহমেদ। পরিশেষে সবাইকে রকমারি ইফতার ও নৈশভোজে আপ্যায়িত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ