স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করায় একাত্তরের গণহত্যার স্বীকৃতি পায়নি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১০, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করার ফলেই একাত্তরের গনহত্যা স্বীকৃতি পায়নি।
রবিবার (১০ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যা: আন্তুর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার সাথে জড়িত ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় না আনা হলে গনহত্যার স্বীকৃতি আরো অনেক আগে পাওয়া যেত। একাত্তরের গণহত্যার সাথে জড়িতদের জিয়াউর রহমান পূর্ণবাসিত করেছিলো। স্বাধীনতা বিরোধীদের সাথে পরবর্তীতে জোট বেঁধে খালেদা জিয়া আরো একধাপ এগিয়ে ছিলো।
ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু একটি নিরস্ত্র জাতিকে সাহসের অস্ত্র দিয়েছেন। বঙ্গবন্ধুর ডাকেই স্বাধীনতা ছিনিয়ে আনতে পাকিস্তানিদের ঝাপিয়ে পড়েছিলো আপামর বাঙালি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশি কৌশল অবলম্বন করতে গিয়ে সবকিছুর থেকেই হারিয়ে গেছে বিএনপি। ৩২টি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করেছেন এবং এদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
জনতার আওয়াজ/আ আ