স্বাধীনতা বিরোধী চক্র বেহেস্তের কথা বলে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে চায়’ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা বিরোধী চক্র বেহেস্তের কথা বলে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে চায়’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ৩:৩০ পূর্বাহ্ণ

 

বিয়ানীবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
অন্তবর্তীকালীন সরকার নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেছে। এই নির্বাচনকে বানচাল করে পিছিয়ে দিতে নানামুখী ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। স্বাধীনতা বিরোধী চক্র বেহেস্তের কথা বলে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাতে চায়। এখন তারা নির্বাচন চায়না, পিআর চায়। বিএনপি এসব পিআর-টিআর চায়না। তাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানিয়ে আবুল কাহের চৌধুরী শামীম এসব কথা বলেন।

বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিয়ানীবাজার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আসন্ন নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশী আবুল কাহের চৌধুরী শামীম।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও বিনা ভোটের এমপি নাহিদ বিয়ানীবাজার-গোলাপগঞ্জে কোন উন্নয়ন করতে পারেননি। তিনি হাসিনার পা টিপে রাতের ভোটে এমপি নির্বাচিত হন। এ কারণে জনগণের সাথে তার কোন সম্পৃক্ততা ছিলনা। তার এমপিত্বকালে এই আসনে কেবল লুটপাট হয়েছে। সেই লুটপাটকারী চোরের দল পালিয়ে গেছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন কেবল নির্বাচন চান। কারণ একটি নির্বাচিত সরকার না থাকলে দেশের কাংখিত উন্নয়ন হয়নি। বিএনপি নির্বাচনী রোডম্যাপ দাবী করেছিলো। সরকার ফেব্রুয়ারীতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা এই ঘোষণাকে স্বাগত জানাই। তিনি আরোও বলেন, বিএনপি থেকে এখন অনেকেই মনোনয়ন চান। তাদেরকে স্বাগত জানিয়ে তিনি জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর ও নজরুল ইসলাম খান, সিলেট জেলা বিএনপি নেতা অহিদ আহমদ তালুকদার, সহ-সভাপতি দেলোওয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সাইফুর রহমান, নুরুল কিবরিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ