স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য : জিএম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৯, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ‘নিউক্লিয়াস’ এর প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (৯ জুন) এক শোক বার্তায় সিরাজুল আলম খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।

একই সঙ্গে সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ