স্বামীসহ ব্রাহ্মণবাড়িয়া মহিলা আ'লীগের সেক্রেটারি গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বামীসহ ব্রাহ্মণবাড়িয়া মহিলা আ’লীগের সেক্রেটারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী মাদক ব্যবসায়ী মিনার মিয়াকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, বিভিন্ন দেশের মুদ্রা, বিপুল ভুয়া এনআইডি কার্ড ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার মধ্যরাতে উপজেলার ইসলামপুরে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা. নিলুফা ইয়াসমিনের বাড়ি থেকে ৭৫টি ইয়াবা ট্যাবলেট, ২টি পাসপোর্ট, ৭৮টি ভুয়া এনআইডি কার্ড, ৫ হাজার ইন্দোনেশীয় রুপি, ১ হাজার ১৪০ ভারতীয় রুপি এবং নগদ ১৭ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়।

নিলুফা ইয়াসমিনের স্বামী মিনার মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্বামী-স্ত্রী দুজনকে আটক করে যৌথ বাহিনী।

ওসি আরও জানান, নিলুফা ইয়াছমিন ও তার স্বামীর বিরুদ্ধে হামলা-বিস্ফোরণের অভিযোগে থানায় মামলা আছে। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ