স্বামী শরীফুল রাজের কাছে ফিরে গেলেন স্ত্রী পরীমণি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বামী শরীফুল রাজের কাছে ফিরে গেলেন স্ত্রী পরীমণি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৫, ২০২৩ ৩:১০ অপরাহ্ণ

 

মান-অভিমানের পর্বের সমাপ্তি ঘটিয়ে স্বামী শরীফুল রাজের কাছে ফিরে গেলেন স্ত্রী পরীমণি। বুধবার (৪ জানুয়ারি) রাতে ফেসবুকে পোস্ট করে এমনই তথ্য জানান ঢাকাই সিনেমার আরেক নায়িকা শিরিন শিলা। কয়েকটি ছবি পোস্ট করেন শিলা। যেখানে দেখা গেছে, পরীমণি ও রাজ যুগল শিরিন শিলার সঙ্গে ভিডিওকলে কথা বলছেন। ছবিতে তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে।

শিরিন শিলা সেই পোস্টে লেখেন, ‘অভিনন্দন দোস্ত পরীমণি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরীমণির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিল তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।’

শিলার এই পোস্টের পর অনেকেই ধরে নিয়েছিলেন সত্যি সত্যি রাজ-পরীর সাংসারিক কলহের সমাপ্তি ঘটেছে। অনেকে তারকা দম্পতিকে ধন্যবাদ-শুভকামনাও জানান। তা নিয়ে কিছু গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে রাজ-পরীর পোস্ট থেকে গুঞ্জন উঠেছিল, ভাঙছে তাদের সংসার। বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছিল, তাদের সম্পর্ক জোড়া লাগানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু ধারণা করা হচ্ছে আরো দুইদিন আগেই সব মিটমাট করে ফেলেছেন তারা। প্রশ্ন হচ্ছে এই খবরটি কেউ জানলো না কেন? হাসিমুখে পরীমণির উত্তর, ‘এটা সাংবাদিকদের ব্যর্থতা।’

তিনি বলেন, আমি প্রতিদিন রাজের জন্য রান্না করি। ও (রাজ) আমার রান্না ইলিশ মাছ খুব পছন্দ করে। আমরা এখন ভালো আছি। রাজ্য কান্না করছে। পরে এই বিষয়ে কথা বলব।

কয়েদিন আগে খবর বের হয়েছিল, পরীমণি বিচ্ছেদের ঘোষণা দিয়ে রাজের বাসা থেকে বের হয়ে যান। নতুন বছরের প্রথম প্রহরে রোববার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন।’

এর মাঝে রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে আবার পরীমণি তার নতুন স্ট্যাটাসে রাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি চূড়ান্ত করেন।

এদিকে পরীমণির এই চলে যাওয়ার পেছনে গডফাদারের ইন্ধন দেখছেন রাজ। মঙ্গলবার ভোরে রাজ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে লিখেছেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ।’

আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স।’ এর অর্থ কী? এ ঘটনার নেপথ্যে কোনো গডফাদার রয়েছেন? নাকি রাজ কোনো গডফাদারের হুমকি পেয়েছেন? চলচ্চিত্রে এমন ঘটনা নিত্যই ঘটে। অভিনেতা সালমান শাহর মৃত্যুর পেছনেও গডফাদারের হাত রয়েছে বলে এখনো অনেকে মনে করেন! তবে শরিফুল রাজের ভাষ্য, সেই গডফাদারকে ছেড়ে দেবেন না।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ