স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ

 

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ সোমবার বিকাল ৩ টা ৫৭ মিনিট গুলশান চেয়ারপার্সন-এর বাসা থেকে খালেদা জিয়াকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নিরাপত্তা বেস্টুনি তৈরি করে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে এ যাত্রার অংশ হন।

সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মশিউর রহমান, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চলতি বছরের ১০ জুন বুকে ব্যথা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৪ দিন চিকিৎসা শেষে ২৪ জুন বাসা ফেরেন বেগম জিয়া।

গত ২৫ মার্চ ২০২০ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। গত ১১ এপ্রিল ২০২১ কোভিড-১৯ ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। গত ১৫ এপ্রিল ২০২১ এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। গত ২৭ এপ্রিল ২০২১ কোভিড-১৯ ভাইরাসের পজিটিভ চিকিৎসার জন্য প্রথম এভার কেয়ার হাসপাতালে ভর্তি হোন। গত ১৯ জুলাই ২০২১ কোভিড-১৯ পজিটিভ প্রথম ডোজ টিকা নেন, দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৮ আগস্ট, তৃতীয় ডোজ টিকা ২৪ ফেব্রুয়ারী ২০২২।

প্রথম অপারেশন গত ২৫ অক্টোবর ২০২১ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ