স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের পথে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৯, ২০২৩ ১:১১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফায়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে মন্ত্রী সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১১ আগস্ট সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বিকেল ৫টায় রওনা দিবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ১৩ জুন রাতে হটাৎ অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ