স্বৈরশাসকরা টিকতে পারে নি, আ'লীগও পারবে না - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরশাসকরা টিকতে পারে নি, আ’লীগও পারবে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক বন্ধুরাও আমাদের সমর্থন জানিয়েছে। কোনো দেশেই স্বৈরশাসক টিকেনি, শেখ হাসিনাও টিকে থাকবে না ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর।

তি‌নি ব‌লেন, আজ একদিকে নিরস্ত্র জনগণ, অপরদিকে ভারতের মদদপুষ্ট বাকশালি সরকার। যারা গত ১৫ বছরে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল করেছে। দুর্বৃত্তদের সরকারের উঁচু আসনে বসিয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা তদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি।

রবিবার (৩১ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ৫২ এর ভাষা আন্দোলনই কিন্তু দেশের মুক্তিযুদ্ধের বীজ বপন করে। অথচ স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাকশাল কায়েম করলেন। সমস্ত পত্রিকা বন্ধ করে দিলেন, পছন্দের ৪ টি পত্রিকা বাদে।

তিনি আরো বলেন, সামরিক শাসনামলে ক্যু-পাল্টা ক্যু এর ঘটনা ঘটেছে। এরশাদ যখন ক্ষমতা দখল করেন, এরপর সচিবালয়ের সামনে সামরিক শাসনের বিরুদ্ধে সমাবেশ হয়। সেই সমাবেশে গুলি চালানো হয়েছিল। তারপরেও এরশাদ ক্ষমতায় ছিলেন। কিন্তু আন্দোলন থেমে থাকে নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ