স্বৈরাচারী সরকারকে মোকাবিলা করতে ঐক্যের কোনো বিকল্প নেই : মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরাচারী সরকারকে মোকাবিলা করতে ঐক্যের কোনো বিকল্প নেই : মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৬, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ

 

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, স্বৈরাচারী সরকারকে মোকাবিলা করতে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হয়। এ জন্য আমাদের এই রমজানের সংযম থেকে শিক্ষা নিয়ে রাজনীতিতে শৃঙ্খলা বজায় রেখে ও নিজেদের মধ্যে দেশপ্রেম তৈরি করে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার পলওয়েল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, রাজপথ ছাড়া কোনো আন্দোলন ফয়সালা হয়নি। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৯০-এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলন; সব আন্দোলনই রাজপথে রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছে। ইনশাআল্লাহ, এবারের আন্দোলন রাজপথেই ফয়সালা হবে।

তিনি আরও বলেন, বুকের রক্ত দিব, প্রাণ দিব। তবুও শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দিব না।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সুসংগঠিত থাকতে হবে। তবেই শেখ হাসিনার অবৈধ আওয়ামী সরকারের বিদায় ত্বরান্বিত হবে।

উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক হাজি মো. মোস্তফা জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মহানগর সদস্য আফাজ উদ্দিন আহমেদ, কাউন্সিলর আলী আকবর, আলাউদ্দিন সরকার টিপু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, মো. হেলাল তালুকদার, আসলাম হোসেন, আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান সবুজ, এস এম মাহাবুব আলম কচি, আলমগীর হোসেন শিশির, যুবদল নেতা শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের মোস্তফা কামাল হৃদয়, মো. হানিফ মিয়া, ছাত্রদলের রাসেল বাবু, শ্রমিক দলের কামরুজ্জামান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ