‘স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ৫, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ

বরিশাল প্রতিনিধি
স্বৈরাচারী পতন হলেও তার প্রেতাত্মারা দেশে ও বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার (৫ অক্টোবর) সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির আয়োজনে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে দলের নির্দেশনাবলী অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন; বাংলাদেশে জাতীগত ভেদাভেদ বিবেচনা করা চলবে না। আমরা সকলেই বাংলাদেশী।
এটা কিছু লোকের পছন্দ হয়নি কারণ; তারা সবসময় ধর্মীয় বিভাজন করে বাংলাদেশে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছে। এদের এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ। আমরা ক্ষমতায় ছিলাম না তারপরেও আমাদের উপর দোষ চাপায়। তারা ক্ষমতায় থেকে প্রশাসনকে ব্যবহার করে এ কাজগুলো করে বিএনপির উপর দোষ চাপিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ক্ষমতায় যাওয়ার হাতছানি দিয়ে ডাকছে এমন কিছু করা যাবে না, ক্ষমতায় যাওয়ার আগেই যেন ক্ষমতাচ্যুত হয়ে না যাই। আমাদের বিরুদ্ধে দেশি-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
এসময় সকল নেতা-কর্মীদের সজাগ ও সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
সালেহ প্রিন্স বলেন, আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে। কিন্ত হাসিনার দোসর প্রেতাত্মারা বসে নাই, দেশে ও বিদেশেও বসে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, এখন হিন্দুদের দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা কুকাজ করছে। আপনার অত্যন্ত সতর্ক থাকবেন এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা যেন কোন দেশী বিদেশী ষড়যন্ত্র করতে না পারে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপি সহ বিভিন্ন স্থানে দখলবাজি করেছে।
তিনি আরও বলেন, অনেক হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে অনেক কিছু করেছে। এখন যদি হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত করা হয়েছে বলে সম্প্রদায়িক সৃষ্টি করতে না পারে।
আপনারা অনেকেই হামলার শিকার হয়েছে, এব্যাপারে মামলাতো হবেই সেই মামলার ব্যাপারে দেখেশুনেই মামলা করার কথা বলেন।
এসময় মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মহানগর বিএনপি ১নং যুগ্ম আহবায়ক আফরোজ খানম নাসরিন।
জনতার আওয়াজ/আ আ