‘স্বৈরাচারের দোসর জাপাকে সংলাপে ডাকলে কঠোর বিরোধিতা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘স্বৈরাচারের দোসর জাপাকে সংলাপে ডাকলে কঠোর বিরোধিতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় পার্টিকে (জাপা) সংলাপে আমন্ত্রণ জানালে কঠোর বিরোধিতা করা হবে। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।

এর আগে, আওয়ামী লীগ সরকারের বিগত তিনটি সংসদ বাতিলের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার মানবাধিকার লঙ্ঘনসহ নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা আবার দেশে ফেরার চেষ্টা করলে তাদের অপরাধ অনুযায়ী বিচার করা হবে।

তিনি আরও বলেন, বিগত তিনটি ইলেকশন ও সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করতে হবে। একইসঙ্গে দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ