স্বৈরাচার হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্বৈরাচার হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ১৬, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে বুধবার (১৮ আগষ্ট) বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আড়াইহাজার উপজেলা মহিলা দলের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।
সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শিরিন সুলতানা মেম্বার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু , উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব শহিদুল্লাহ চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন আলাবক্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌরসভার মহিলা দলের সভানেত্রী মাসুদা বেগম, আড়াইহাজার পৌরসভা জাসাস সভাপতি খোরশেদ আলম, আড়াইহাজার থানা জাসাস এর সহ-সভাপতি নুরুল হক নুরু, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, আড়াইহাজার উপজেলা জিয়ামঞ্চের আহবায়ক মোঃ সিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবায়ক আরাফাত সিদ্দিক ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় মোনাজাত করা হয়।
প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নীল নকশা বাস্তবায়নের দিন শেষ। দেশের মালিক জনগনকে গোলাম বানিয়ে রেখেছে ভোটার বিহীন অবৈধ সরকার। দেশের মালিকানা অবৈধ সরকারের কাছ থেকে উদ্ধার করে জনগনকে ফিরিয়ে দেওয়া এবং এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের মানুষ ক্ষেপে উঠেছে। এই সরকার নতুন কোন নাটক সাজিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারবে না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান কর্মসূচী চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদেও প্রতি আহবান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ