স্মার্ট বাংলাদেশ উন্নতি হওয়ার ইশতেহার: ড. আতিউর - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ উন্নতি হওয়ার ইশতেহার: ড. আতিউর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ৩০, ২০২৩ ৩:৩৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের ইশতেহার নি:সন্দেহে আমাদের উন্নয়নের পরম্পরার গল্প বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নিত হওয়ার গল্প এবারের ইশতেহার। এটা শুধু গল্পই নই, এর মাঝে রুপরেখাও আছে। একই সঙ্গে কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে, তাও তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আওয়ামী লীগের ইশতেহার-স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যার পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। তবুও তিনি গত ১৫ বছরে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে নিয়ে এসেছেন। আসন্ন নির্বাচনে তরুন প্রজন্মকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাফিজুর রহমান কার্জন বলেন, আওয়ামী লীগের শাসনামলের গত ১৫ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে পাঁচ গুণ, দেশের বাজেটের আকার বেড়েছে ১২ গুণ।

এছাড়া কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ৪৩ শতাংশ উন্নীত হয়েছে যা সামগ্রিক অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় এবারের ঘোষিত ইশতেহার বাস্তবায়ন হলে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাছে আরো বেশি মর্যাদাশীল করবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, বাজারে দ্রব্যমূল্য বাড়ার কথা হচ্ছে, কিন্তু একই সময়ে পাশ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে তা বলা হচ্ছে না।

আমাদের মনে রাখতে হবে পুরো বিশ্বসহ আমরা একটা বিপর্যয়ের মধ্য থেকে উঠে এসেছি। সামনের নির্বাচনে তরুণদেরকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানাচ্ছি। জাতি, ধর্ম নির্বিশেষে সবাই ভোট দিতে গেলেই দেশটা সুন্দর হয়ে উঠবে।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ১৫ বছরে কৃষিতে যেসব প্রযুক্তি নিয়ে এসেছে তার মাধ্যমে দেশে কৃষি বিপ্লব হয়েছে।

এবারের ইশতেহার বাস্তবায়ন হলে দেশের ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষি পণ্য রপ্তানি করে অর্থনৈতিকভাবে দেশ আরো স্বাবলম্বী হবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

আলোচনা সভার শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে তরুণ প্রজন্মসহ সব শ্রেনি পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে ‘গো ভোট’ ক্যাম্পেইন করেন তারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ