স্মার্ট সশস্ত্র বাহিনী গড়তে সহযোগিতা করবে ভারত - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্মার্ট সশস্ত্র বাহিনী গড়তে সহযোগিতা করবে ভারত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই আশ্বাস দেন ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ভারতের সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারত সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি।

এর আগে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার হানি সালেম।

এ সময় জ্বালানি ঘাটতি কমাতে সরকার সমুদ্রবক্ষের গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে সংস্থাটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, এ জন্য বাংলাদেশের বিনিয়োগ প্রয়োজন।

প্রধানমন্ত্রীর স্পিট রাইটার মো. নজরুল ইসলাম সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সব এলাকায় বিদ্যুৎ দিয়েছে। তিনি উল্লেখ করেন ১৯৯৬ সালে সরকারে তার প্রথম মেয়াদে তিনি বেসরকারি খাতে বিদ্যুতকে উন্মুক্ত করেছিলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের পদক্ষেপের ফলে দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন এবং এর জন্য দেশে বিনিয়োগ প্রয়োজন উল্লেখ করে বলেন, ‘বিশেষ করে, আমরা গ্রামীণ অর্থনীতির উন্নতি এবং খাদ্য উৎপাদনকে অগ্রাধিকার দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং জনগণের ভোগান্তি কমানোর ওপর জোর দিয়েছে।
তিনি বলেন, এ লক্ষ্যে আমরা সব ধরনের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছি।

এ সময় আইটিএফসির প্রধান নির্বাহী প্রকৌশলী হানি সালেম বলেন, অবকাঠামো, আইসিটি, ঋণ ব্যবস্থাপনা, জ্বালানি খাত এবং জলবায়ু পরিবর্তন ইস্যুসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে তারা সর্বাত্মক সহায়তা দেবে।

প্রকৌশলী হানি সালেম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক ব্যবস্থাপনার প্রশংসা করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ