স্যার সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

স্যার সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ক্যাম্পাসে নিজেদের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে জড়িয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপ। মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে কয়েক দফায় রাত সাড়ে ১০ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। মজনু ওমাইদুল

সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, হলে এবং ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক মাইদুলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একাধিকবার তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় উভয়পক্ষের শিক্ষার্থীরা হলে ভাঙচুর করে।

পরিস্থিতি স্বাভাবিকে আনতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া কলেজ কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ