হঠাৎ অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হতে পারে হাসপাতালে - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ অসুস্থ খালেদা জিয়া, নেওয়া হতে পারে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে আজ হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিএনপির একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শরীরের তাপমাত্রা ওঠানামা করছে এবং ডায়াবেটিসও আগের চেয়ে বেড়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আজ দুপুরে অথবা বিকেলে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

সাম্প্রতিক সময়ে করোনা ও নানা জটিলতার কারণে কয়েক দফা হাসপাতালে যেতে হয়েছে বিএনপির চেয়ারপার্সনকে।

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, এমন কোন বিষয়ে আমার জানা নেই। ম্যাডামের বিষয়ে কোনো খবর থাকলে জানাবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ