হঠাৎ কম্পিউটারের স্ক্রিন নীল! মাইক্রোসফ্টের সমস্যায় বিশ্ব জুড়ে ব্যাহত বিমান পরিষেবা, ব্যাঙ্ক, শেয়ার বাজারও!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুলাই ১৯, ২০২৪ ১০:৪৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অফিসে ঢুকে কম্পিউটার খুলে সবেমাত্র কাজ শুরু করেছিলেন সৌরভ ঘোষ। আচমকাই কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে যায়। যে কাজটা সবে শুরু করেছিলেন, সেটি সেভও করেননি, স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়ে যায় তাঁর। হঠাৎ কী সমস্যা হল, এই নিয়ে যখন ভাবছেন, তাঁরই এক সহকর্মী চিৎকার করে বললেন, “সৌরভ, তোর কম্পিউটারটা কি কাজ করছে?” সহকর্মীর গলার আওয়াজ শুনে সৌরভের পাল্টা প্রশ্ন, “না, হঠাৎ আমার কম্পিউটারের স্ক্রিন নীল হয়ে গেল। বুঝতে পারছি না, কী হল!”
এ কথা শুনে সৌরভের সহকর্মী জানান, তাঁরও একই সমস্যা। কিছু ক্ষণের মধ্যেই একের পর এক সহকর্মী জানাতে শুরু করলেন তাঁদের কম্পিউটারগুলিতেও একই সমস্যা দেখা গিয়েছে। নেটওয়ার্ক সমস্যা, না কি অন্য কিছু, তা নিয়ে যখন অফিসের তথ্যপ্রযুক্তির কর্মীরা ছোটাছুটি করছেন, সমস্যার উৎস খুঁজে বেড়াচ্ছেন, তখনই জানা গেল উইন্ডোজ় ১০-এ কোনও বড়সড় সমস্যা হয়েছে।আনন্দবাজার
জনতার আওয়াজ/আ আ