হঠাৎ করে কার ওপর খেপে গেলেন দর্শকপ্রিয় অভিনেত্রী বুবলী?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ২০, ২০২২ ২:৩১ অপরাহ্ণ

হঠাৎ করে কার ওপর খেপে গেলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী? আজ (২০ অক্টোবর) দুপুরের বুবলীর ফেসবুকের একটি পোস্ট নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নাম না বললেও সরাসরি একজন নারী নির্মাতার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই অভিনেত্রী। নাম না উল্লেখ করায় নেটিজেনরা দ্বিধায় পড়েছেন।
মূলত, বুবলীকে নিয়ে ওই নারী নির্মাতা কোথাও মন্তব্য করেছেন- যেটি সহজভাবে হজম করেননি ঢাকাই ছবির নায়িকা।

তাঁকে উদ্দেশ করে লিখেছেন, আপা, আপনি একাধারে লেখিকা, পরিচালক, নাট্যকার, অভিনেত্রী এবং সাংবাদিকসহ নানান গুণে গুণান্বিত। আপনি অনেক সিনিয়র একজন ব্যক্তিত্ব আমাদের এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে এবং আপনার দায়বদ্ধতা অনেক। পক্ষপাতমূলক আচরণের কথা উল্লেখ করে বুবলী বলেন, আপনাকে আমি সম্মান করি। কিন্তু যখন কোনো পার্টিকুলার বিষয়ে যেটা একান্তই কারো ব্যক্তিগত, সে বিষয়ে পুরোটা না জেনে কোথাও বিচারকের মতো কোনো বিচারমূলক কমেন্ট করেন, তখন আপনার কথার ভঙ্গিমা, শব্দের প্রয়োগ এবং একদিকে পক্ষপাতমূলক কমেন্টটা শুনলে বুঝতে আর বাকি থাকে না আপনি সেই বিষয়ে বা যাকে নিয়ে বলছেন সে ব্যক্তিকে প্রপারলি না জেনেই কমেন্ট করছেন।
বড়দের নিকট ছোটদের শেখার আছে জানিয়ে নায়িকা বলেন, আপনার এরকম আক্রমণাত্মক মনোভাব পোষণ করা কমেন্টটা দেখে অবাক হয়েছি যে, আমরা যাদের অভিভাবক ভাবছি তারা তাদের সকল সন্তানদের এক চোখে দেখেন না। দুঃখজনক। এভাবেই বড়দের কাছে ছোটরা শেখে।
ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে প্রথম ছবি ‘বসগিরি’ সুপারহিট। এরপর বুবলীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। যদিও সিনেমায় অভিনয় নিয়ে তাঁর পরিবারের ঘোর আপত্তি ছিল। সম্প্রতি তিনি নিজের সন্তানকে প্রকাশ্যে এনেছেন। শাকিব-বুবলী দম্পতির পুত্র সন্তানের নাম শেহজাদ খান বীর।
জনতার আওয়াজ/আ আ