হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ দেখতে হঠাৎই জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।

প্রতিবছর স্বাধীনতা দিবসে সাবেক ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ আয়োজন করে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম বলতে গেলে প্রধানমন্ত্রীর উপস্থিতি। এ ধরনের প্রদর্শনী ম্যাচে প্রধানমন্ত্রীর হাজির হওয়া বিরল ঘটনাই।

সাবেক ফুটবলাররা লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে খেলছেন। লাল দলের প্রতিনিধিত্ব করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এই প্রতিবেদন লেখার সময়ও মাঠে খেলা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ডাগআউটে বসে খেলা উপভোগ করছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ