হঠাৎ বাঙালি পাড়ায় বৃটেনের রাজা তৃতীয় চার্লস - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হঠাৎ বাঙালি পাড়ায় বৃটেনের রাজা তৃতীয় চার্লস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৬, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ, লন্ডন থেকে

বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেনের রাস্তায় হঠাৎ দেখা গেলো বৃটেনের রাজা তৃতীয় চার্লসকে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে নিজেই নিজের ছাতা ধরে হাঁটছিলেন পিচঢালা পথে। অনেকেই চমকে গিয়েছিলেন। রাজাকে চিনতে পেরে তাঁর সাথে হাত মেলাতে ছুটছিলেন পথচারীরা। রাজাও সানন্দে মানুষের সাথে করমর্দন করছিলেন।
তবে শুধু শুধু রাস্তায় হাঁটতে আসেননি রাজা এসেছিলেন অনুষ্ঠানে যোগ দিতে । জানা যায়, ৫ জুন হস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্বব্যাপী প্রযুক্তি, স্টার্টআপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গেমিং, মেটাভার্স ও ডিজিটাল উদ্ভাবনবিষয়ক এসএক্সএসডব্লিউর একটি প্রদর্শনীকে উৎসাহিত করতে পূর্ব লন্ডনের ব্রিকলেনে স্পিটালফিল্ড মার্কেটের ক্রাইস্ট চার্চে এসেছিলেন চার্লস। প্রদর্শনীতে যাওয়ার সময় তিনি খানিকটা পথ হেঁটে হেঁটে গিয়েছেন। এ সময় ক্রাইস্ট চার্চে স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেনে এটি তাঁর দ্বিতীয় সফর। ১৯৮৭ সালে প্রথমবার ব্রিকলেন সফর করেন ছিলেন চার্লস ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ