হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডে অভিনেতা সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহর আদালত এ আদেশ দেন।
এদিন সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।
আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় হস্তান্তর করেন একদল যুবক।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুরের আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি। সূত্র : ইউএনবি
জনতার আওয়াজ/আ আ