হত্যার প্রতিবাদে ভালুকায় শিক্ষকদের মানববন্ধন,সুরক্ষা আইন দাবী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৩, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি
সাভার আশুলিয়ায় কলেজ শিক্ষক উৎপল হত্যাকান্ডের বিচারের দাবীসহ বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে শিক্ষক সমাজ। রবিবার(৩জুলাই) ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন ছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকগন অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে উপজেলা স্বাশিপের সহসভাপতি ও বিরুনীয়া মহিলা কলেজের সহঃ অধ্যাপক হাবিবউল্লাহ হায়দার মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহীন,উপজেলা স্বাশিপ সম্পাদক ও এ্যাপোলো ইন্সটিটিউটের অধ্যক্ষ এআরএম শামছুর রহমান লিটন, অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম টিটু, উপজেলা স্বাশিপ সাংগঠনিক সম্পাদক ও সরকারী কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম সুবিন,পুরুড়া সিদ্দিকা ফিরুজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক তাশারফ হোসেন রাসেল,সরকারী কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন ঢালী, প্রভাষক আনোয়ার হোসেন তরফদার, স্বাশিপ মাদ্রাসা শাখার সভাপতি নাজমুল আলম,স্বাশিপ নেতা লিয়াকত আলী সেক, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিক,পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক সেলিনা আক্তার, মোঃ কামরুজ্জামান খান, প্রাথমিক শিক্ষক সমিতি নেতা মিজানুর রহমান,গোলাম ফারুকসহ বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষকগন। সমাবেশে বক্তাগন বলেন,পেশাগত দায়িত্ব পালন কালে শিক্ষকের উপর যে ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। অভিযুক্তের দৃষ্ঠান্তমুলক শাস্তির পাশাপাশি হতাকান্ডের শিকার ওই শিক্ষকের পুণার্ঙ্গ অবসর ভাতা ও কল্যান ট্রাষ্টের অর্থ প্রদানের দাবী করেন বক্তারা। একই সাথে নিহত শিক্ষকের পরিবারে যোগ্য লোক থাকলে অগ্রাধিকার ভিত্তিতে তার চাকুরী নিশ্চিতের দাবী করা হয়। বক্তারা বিভিন্ন অজুহাতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নিপিড়ন ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষক সুরক্ষা আইন প্রনয়নের দাবী জানান।

জনতার আওয়াজ/আ আ