হত্যা মামলায় পলাতক আসামি আরাভ খানকে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হত্যা মামলায় পলাতক আসামি আরাভ খানকে ফিরিয়ে আনা সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১০, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ

 

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি দুবাইয়ে আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয়। তাকে ফিরিয়ে আনা অবশ্যই সম্ভব। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১০ মে) পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘এখনকার পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আর বাংলাদেশ পারে না এমন কিছু নেই।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৯ মে) অস্ত্র আইনে দায়ের করা মামলায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ