হবিগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হবিগঞ্জের ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

করোনায় দুবছর বন্ধ থাকার পর আবারও হবিগঞ্জের ঐতিহ্যবাহী পইল মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০০ বছরের পুরোনো মাছের মেলায় এবার প্রায় ২০ কোটি টাকার মাছ বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। আজ রোববার থেকে এ মেলা শুরু হয়ে শেষ হবে আগামীকাল সোমবার সকালে।

মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতল, কার্ফুসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রতিবছর ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। হবিগঞ্জের বিভিন্ন উপজেলাসহ মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ ও বি-বাড়িয়া থেকে নানা বয়সী লোকজন এ মেলায় অংশ নেন।

মেলায় ৬০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছের দাম হাঁকা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কবির গ্রামের ইসলাম উদ্দিন মাছ বিক্রেতা জানান, মাছটি সিলেট থেকে মেলায় নিয়ে আসা হয়েছে।

মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মিয়া জানান, মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেক প্রবাসী মেলার সময়ে ছুটি নিয়ে বাড়িতে আসেন শুধু মেলা উদযাপনের জন্য।

মেলা আয়োজক কমিটির সভাপতি ও পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ বলেন, ‘আমরা স্থানীয় স্বেচ্ছাসেবকের মাধ্যমে বছর ধরে মাছের মেলা উদযাপন করে আসছি। আমরা আশাবাদী এ বছর কয়েক কোটি টাকার মাছ বিক্রি হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ